২৪ নভেম্বরের জনসভায় প্রমাণ হবে দেশে কারা থাকবে: শেখ হেলাল

নড়াইল প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ২১:২২আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:৪৭

নড়াইলসহ আশপাশের সব জেলায় আগামীতেও আওয়ামী লীগের প্রার্থীরাই জয় পাবেন বলে মন্তব্য করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তিনি বলেন, বিএনপি হলো খুনির দল। বিএনপি ক্ষমতায় থাকলে দলীয় (বিএনপির) নেতাকর্মীদের লুটপাট ও পকেট ভরার কারণে দেশের উন্নয়ন থমকে যায়। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটে। তাই আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে। ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। জনসভায় লাখো লোকের জনসমাগমে প্রমাণ হবে দেশে কারা থাকবে, বিএনপি-জামায়াত না স্বাধীনতার পক্ষের শক্তি।

রবিবার (২০ নভেম্বর) শহরের পুরনো টার্মিনালের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কর্মকাণ্ড ও স্বাধীনতাবিরোধী অপশক্তির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই জেলার মাটি আওয়ামী লীগের ঘাঁটি তা আবারও প্রমাণ হবে। সব সময় এখানে নৌকার জয় হয়। আগামী নির্বাচনে নড়াইলসহ পাশের জেলার সব আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীরাই জয়ী হবেন।

আরও পড়ুন: ‘যশোরে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে’

তিনি বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনও ষড়যন্ত্র সফল হবে না। আগামী ১০ তারিখের পর আমরা পলাবো না, তারা (বিএনপি) পালাবে। ’৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এ স্লোগান যারা দেবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। হয় ওরা থাকবে, না হয় আমরা থাকবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। সভায় জেলার তিন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।  

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম