প্রধানমন্ত্রীকে দেখতে ‘নৌকা’ নিয়ে মাগুরা থেকে যশোরে শহর আলী

তৌহিদ জামান, যশোর
২৩ নভেম্বর ২০২২, ১৯:০৪আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯:০৯

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা। যশোর শহরের রাস্তায় নৌকা চলতে দেখে অবাক হয়ে তাকাচ্ছিলেন পথচারীরা। তারা উঁকি দিয়ে দেখতে চাইছিলেন ভেতরে বসে থাকা লোকটিকে। ভট ভট শব্দ করে এক পাশ দিয়ে চলছিল নৌকাটি। কাছে এগোতেই দেখা যায়, নৌকার ছইয়ের ভেতরে বসে আছেন এক ব্যক্তি। হাত নেড়ে ইশারা করতেই ভট ভট শব্দ থামিয়ে ছই থেকে মুখ বের করে তাকালেন।

‘চাচা বাড়ি কোথায়?’ জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়ি মাগুরা’। এরপর বিস্তারিত পরিচয় দেন। বাঁশ-কাঠ ও কাপড়ে দিয়ে বানানো নৌকার চালকের আসনে বসা ব্যক্তির নাম শেখ শহর আলী। যশোর জেলা শহরে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে তিনি এসেছেন মাগুরার শালিখা উপজেলার সরশুনা গ্রাম থেকে।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাগুরা থেকে এসেছেন শেখ শহর আলী

৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম বসিয়ে দুপুরে যশোরের উদ্দেশ্যে রওনা দেন শহর আলী। তিনি মূলত বাউল গান করেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এরকম নৌকা বানিয়ে মাগুরা থেকে ছুটে এসেছেন।

শহর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আছে। তাই এই নৌকা নিয়ে এসেছি। মানুষকে আনন্দ দেবো, নিজেও আনন্দ পাবো।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এরকম নৌকা বানিয়েছেন শেখ শহর আলী

প্রধানমন্ত্রীর জনসমাবেশ শেষ হওয়া পর্যন্ত যশোরে থাকবেন শেখ শহর আলী। জনসভার এলাকায় নৌকা নিয়ে ঘুরবেন এবং বাউল গান শোনাবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার যশোর জেলা শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই ভেন্যুসহ পুরো শহর সমাবেশস্থলে পরিণত করতে গত সাত দিন ধরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনসভাকে ঘিরে প্রচার-প্রচারণা, আর স্লোগানে মুখর যশোর। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ এবং উন্নয়নের নতুন ভাবনার কথা শুনতে অপেক্ষায় রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি