বিএনপি কোনও দিন ক্ষমতায় আসতে পারবে না: হানিফ

মাহফুজ সাদি, যশোর থেকে
২৪ নভেম্বর ২০২২, ১৪:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২১:৫২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আর কোনও দিন আসতে পারবে না।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে যশোর শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রাজনীতি ছাড়ার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির এক নেতা। সেখান থেকে সে ঘোষণা দিয়েছে ‘‘টেক ব্যাক বাংলাদেশ’’। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছেন, তাদের ‘‘গো ব্যাক পাকিস্তান’’ করে দেবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতুসহ বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে, হুঙ্কার দিচ্ছে। ১০ ডিসেম্বরের পর এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার কথায় নাকি দেশ চলবে! এর বিরুদ্ধে আওয়ামী লীগ যখন মাঠে নেমেছে, তখন তারা ব্যাক ফুটে চলে গেছে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে যশোর। কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি