‘বিএনপি আরেকবার ক্ষমতায় এলে গোটা দেশ গিলে খাবে’

মাহফুজ সাদি, যশোর থেকে
২৪ নভেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২১:৫৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা (বিএনপি) যখন ক্ষমতায় ছিল বিদ্যুৎ, রিজার্ভ ও গণতন্ত্র গিলেছে। ভোট চুরি করেছে। সেই বিএনপি যদি আরেকবার ক্ষমতায় আসে তাহলে গোটা বাংলাদেশ গিলে খাবে।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বেইমানের দল, বিশ্বাসঘাতকের দল। এরা ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। খুনিদের দায়মুক্তির জন্য আইন করেছে, এরা খুনি, এরা ঘাতক। এরা ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এরা ২১ আগস্ট আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা চালিয়েছিল। এরা কারা? বাংলাদেশ নালিশ পার্টি, যেটা বিএনপির আরেক নাম। পলাশীর সেনাপতি ইয়ার লতিফ, আর পঁচাত্তরের বাংলাদেশে ১৫ আগস্টে বাংলাদেশের সেনাপতি জিয়া। বিশ্বাসঘাতকের অপর নাম জিয়াউর রহমান। সে যদি এই হত্যাকাণ্ডের পেছনে না থাকতো, কারও সাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে বড় বড় লোকেরা বাসায় কুকুর রাখে, আর বাড়ির সামনে লিখে রাখে কুকুর হতে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান।’

এ সময় যশোর ও খুলনা সড়ক একমাসের মধ্যে ঠিক করার জন্য প্রকৌশলীদের নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘একমাসের মধ্যে সড়ক ঠিক না হলে খবর আছে।’

দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী