চুয়াডাঙ্গায় তুলার কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৭:৩৮

চুয়াডাঙ্গায় একটি তুলার কারখানায় আগুন লেগেছে। বুধবার দুপুর ১টায় পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্সের সামনে মেসার্স সুজন ট্রেডার্সের তুলা কারখানায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার মালিক আরিফুর রহমান সুজনের দাবি, অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সকাল থেকে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দুপুর ১টার দিকে তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। এরপর তুলায় আগুন লাগে। পাশাপাশি দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তুলা, সেখানে থাকা কাপড়ের ঝুট ও সবগুলো মেশিন পুড়ে গেছে। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।’

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনে লোহার ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী