ইজিবাইক চালকের কাছে মিললো প্রায় ২ কেজি সোনা

সাতক্ষীরা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ২২:১৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২২:১৬

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এক কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ ও রেফারেন্স পিলার ৪ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কলারোয়ার হরিদাস ঠাকুর আশ্রমের সামনের পাকা রাস্তার ওপর থেকে সোনাসহ তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধার সোনার দাম এক কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতার পাচারকারীর নাম অহিদুজ্জামান শেখ (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই আশ্রমের সামনের পাকা রাস্তার ওপর থেকে সীমান্তগামী একটি ইজিবাইকের গতিরোধ করে। এ সময় ইজিবাইক চালক অহিদুজ্জামান শেখের কাছ থেকে এক কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা হয় ইজিবাইকটিও।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ১৬টি সোনার বার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামি এবং ইজিবাইক কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী