নড়াইলে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৩৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৯

নড়াইলে স্বাগতম বৈরাগী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার শিঙ্গাশোলপুর গ্রামে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দিলীপ বিশ্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্বাগতম বৈরাগী শিঙ্গাশোলপুর গ্রামের দক্ষিণপাড়ার খোকন বৈরাগীর ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে গ্রামের বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করে। রাত ১০টার দিকে খাওয়া শেষে তারা তাস খেলতে বসেন। খেলা নিয়ে একই গ্রামের পিন্টু বিশ্বাসের সঙ্গে কীর্তন শিল্পী স্বাগতম বৈরাগীর বাগবিতণ্ডা হয়। এ সময় অন্য বন্ধুরা বিষয়টি মীমাংসার জন্য গ্রামের গোবিন্দর দোকানের দক্ষিণ পাশে জড়ো হন। হঠাৎ পিন্টু বিশ্বাস পেছন থেকে চাকু দিয়ে স্বাগতম বৈরাগীর শরীরে ও ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর আহত হলে সবাই মিলে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ সোহেল জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই স্বাগতম বৈরাগীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, গত কালীপূজা প্রতিমা বিসর্জনে যাওয়াকে কেন্দ্র করে স্বাগতম বৈরাগী ও পিন্টু বিশ্বাসের মধ্যে মনোমালিন্য হয়। 

স্বাগতম বৈরাগীর ভাই নরোত্তম বৈরাগী বলেন, ‘পূর্ব শত্রুর জেরে পিন্টু বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ভাইকে হত্যা করেছে।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে। পুলিশ পিন্টু বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক