ওমরাহ থেকে আসার পরদিন বিএনপি নেতা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ১৪:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৫:১০

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে আটক করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে আহ্বায়ক আলী আহমেদ এবং এর আধাঘণ্টা পর সদস্য সচিব আকতার হোসেনকে আটক করে সদর থানা পুলিশ।

জানা গেছে, সৌদি আরব থেকে ওমরাহ পালন করে রবিবার রাত ৯টার দিকে মাগুরার পাকা কাঞ্চনপুরের বাসভবনে তিনি সস্ত্রীক পৌঁছান। রাত আনুমানিক ১টার দিকে পুলিশ এসে তাকে নিয়ে যায়। আকতার হোসেনের পরিবার জানায়, রাত দেড়টার দিকে স্টেডিয়াম পাড়ার বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি নস্যাৎ করতে তাদের আটক করেছে পুলিশ।

বিএনপির এই দুই নেতাকে আটকের কথা স্বীকার করেছেন মাগুরা সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান। তবে তদন্তের স্বার্থে কিছু বলতে রাজি হননি তিনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী