দেশ নয়, সংকটে আছে বিএনপি: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি 
০৬ জানুয়ারি ২০২৩, ১৬:১২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:১২

দেশ সংকটে নেই, বিএনপি সংকটে আছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে একজন কারাগারে ও একজন বিদেশে পলাতক আছে, তারা তো সংকটে থাকবে এটাই স্বাভাবিক। তাদের সংকট থেকে বাঁচার জন্য দেশে সংকট বলে অপ্রচার করে যাচ্ছে। দেশ ও দেশের জনগণও সংকটে নেই।’

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বারবার তারা আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বর্তমান সরকার কখনও বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করে নেই। বিএনপির সমস্যা হচ্ছে, তারা সব সময় তাদের পক্ষেই রায় যুক্তিক মনে করে তাদের বিপক্ষে যুক্তিকভাবে রায় হয়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে কোনও হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না। যেকোনও রাজনৈতিক দলের গণতন্ত্র অধিকার আছে রাজনৈতিক কর্মসূচি পালন করা। বিএনপি বা অন্য কোনও দল কর্মসূচি পালন করবে, এতে আওয়ামী লীগ কেন কথা বলবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি বিচ্ছিন্ন রাজনৈতিক দল, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল তার কারণে আজ দল বিচ্ছিন্ন হয়ে গেছে। হরতাল অবরোধের নাম করে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে গাড়ীতে আগুন লাগিয়ে সাধারণ মানুষকে হত্যার করেছিল। আজ তারই দুই শীর্ষ নেতা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে একজন কারাগারে একজন বিদেশে পলাতক। বিএনপির রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে দেশের জনগণ সাধারণ মানুষ ভাবছে না, আওয়ামী লীগেরও ভাবনার কিছুই নেই।’

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সরকার উন্নয়ন কাজের অগ্রগতির জন্য ও দেশের আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখার জন্য যেকোন অপশক্তি কে কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপি এই সরকারকে পতনের আন্দোলন জনগণ ২০১২ সাল থেকে দেখে আসছে। আজ ২০২৩ সাল, ১০ বছর ধরে বিএনপি ১০ দফা আন্দোলন করে যাচ্ছে। এটা শুধু হাস্যকর ছাড়া আর কিছু নয়।’

কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন তিনি। এ সময় কুষ্টিয়ার কুমারখালী আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম