আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:০১

বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামে শনিবার (৭ জানুয়ারি) সকালে কৃষক ও আওয়ামী লীগ কর্মী মো. মোজাহার মোল্লাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে তার বাড়ি এসে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হামলায় আরও সাত জন আহত হয়েছেন।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

জানা গেছে, নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, জমিজমা, স্থানীয় আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই এলাকার মোল্লা ও শেখ এই দুই বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, প্রতিপক্ষরা মোজাহার মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেন। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাটের ২৫০ শয্যা রিজিয়া নাসের হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক