‘আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না’

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৫

বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। ফলে বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে কখনও ক্ষমতাচ্যুত করতে পারবে না। তারা দীর্ঘদিন সহিংসতা চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে মেরেছে। খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা না পালানো পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। ২০১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকারকে হটাতে পারেনি তারা। বরং মুখে কালি মেখে ঘরে ফিরেছেন খালেদা জিয়া।’ 

রবিবার (০৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় সরিষা ক্ষেত পরিদর্শন ও চাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ কিছুই হয়নি। তারেক রহমান চুরি করে লন্ডনে পালিয়ে আছে। ফলে আন্দোলন করে কোনও দিন সফল হবে না বিএনপি।’

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার তেল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আগে এক বিঘা জমিতে এক থেকে দেড় মণ সরিষা উৎপাদন হতো। এখন বিঘাপ্রতি ছয়-সাত মণ সরিষা উৎপাদন হয়। তাও আবার কম সময়ে। প্রতি বছর ২০-২৫ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয় আমাদের। এখন ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে তেল উৎপাদনের তিন বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে আমদানি কমিয়ে ৪০ ভাগ তেল উৎপাদন করা যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোজ্যতেলের সংকট থাকবে না।’

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী