মহাসড়কে পড়েছিল দুই মোটরসাইকেল আরোহীর লাশ

যশোর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২৩:২১আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:২১

যশোর সদরের শানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই মহাসড়কের ওপর পড়েছিল তাদের লাশ।

নিহতরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার আব্দুল কাদের শেখের ছেলে হযরত আলী (৩৫) ও একই এলাকার ইসহাক আলীর ছেলে বুলু (৪০)।

বারাবাজার হাইওয়ে পুলিশের ওসি মঞ্জুরুল আলম সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাক নাকি বাসের চাপায় পিষ্ট হয়ে তারা নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।’

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার ওপরে পড়েছিল। বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘তাদের লাশ যশোর জেনারেল হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে