খুলনা মহানগর যুবলীগের সভাপতি পলাশ ও সম্পাদক সুজন

খুলনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ২১:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২১:০০

খুলনা মহানগর যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ শাহাজালাল হোসেন সুজন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর ইউনাইটেড ক্লাবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল আহসান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা নবীরুজ্জামান বাবুসহ কেন্দ্রীয় যুবলীগ এবং মহানগর যুবলীগের ৫০৯ জন কাউন্সিলর।

বক্তব্যের শুরুতে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন সভার সভাপতি শেখ ফজলে শামস। এরপর নগর যুবলীগের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করতে হবে। এজন্য সংগঠনকে গতিশীল করতে হবে।’

এরপর সভাপতি পদে সফিকুর রহমান পলাশের নাম প্রস্তাব করেন মহানগর যুবলীগের কাউন্সিলর আল আমীন উকিল। তার প্রস্তাবে সমর্থন দেন শেখ মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজনের নাম প্রস্তাব করেন মহানগর যুবলীগের কাউন্সিলর কাজী কামাল হোসেন। তার প্রস্তাবে সমর্থন করেন রোজী ইসলাম নদী। 

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনও নাম প্রস্তাব না হওয়ায় সফিকুর রহমান পলাশ ও শাহাজালাল হোসেন সুজন নির্বাচিত বলে ঘোষণা দেন সভাপতি। এরপর জেলা যুবলীগের কমিটি গঠনের অধিবেশন শুরু হয়।

/এএম/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি