স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এই রায় দেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জি. আজম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম (৩০) সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার বিল্লাল গাজীর ছেলে। রবিউলকে  ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।

মামলা থেকে জানা যায়, ২০১৪ সালে যশোরের কেশবপুরের আগরহাটি এলাকার শহিদুল বিশ্বাসের মেয়ে রাবেয়া খাতুনকে (১৮) বিয়ে করেন রবিউল। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে রবিউল ও তার পরিবারের সদস্যরা রাবেয়ার উপর নির্যাতন করতে শুরু করেন। একই বছরের ৬ জুন রাতে রাবেয়ার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি রাবেয়ার শ্বশুরবাড়ি গিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান। 

রাবেয়ার বাবা শহিদুল বাদী হয়ে পরদিন সাতক্ষীরা থানায় মামলা করেন। মামলায় রবিউলসহ পাঁচ জনকে আসামি করা হয়। মামলার ১৫ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে রবিউলকে মৃত্যুদণ্ড দেন আদালত। 

/আরআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের