দ্বিতীয় স্বামীর সহায়তায় তৃতীয় স্বামীকে হত্যা

যশোর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫০

ঢাকার কেরানীগঞ্জ থেকে আসলাম উদ্দিন নামে একজনের লাশ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী উম্মে হাবিবা কনাকে (৩৪) যশোরের অভয়নগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে অভয়নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। বেলা সাড়ে ১১টায় র‌্যাব যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২০২০ সালের ৫ জুলাই টাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দিন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর থেকে র‍্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছে।

এই কর্মকর্তা জানান, তদন্তে এ হত্যাকাণ্ডে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আসলামের স্ত্রী উম্মে হাবিবা কনা যশোরের অভয়নগরে আত্মগোপনে রয়েছেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কনা তার স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। জানিয়েছেন, টাকা পয়সা আত্মসাতের কারণে তিনি একাধিক বিয়ে করেছে। নিহত আসলাম তার তৃতীয় স্বামী। টাকা পয়সা আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় তাকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয়। আসামিকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের