বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারি পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩

সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মূল কাঠামোর সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। এটিতে স্টিলের পাইপসহ তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে।

এমভি জুপিটার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক শওকত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাহাজটিতে স্টিলের পাইপসহ তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। এখন সেগুলোর খালাস চলছে। গত ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে এসব পণ্য নিয়ে রওনা হয়েছিল জাহাজটি। খালাস শেষে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

এর আগে গত ২২ জানুয়ারি তিন হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিক টন স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি কুই ইয়া শান জাহাজ। সেগুলো সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ দেশের চলমান সব মেগা প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দরে খালাস হচ্ছে। এতেই বোঝা যায়, বন্দরের সক্ষমতা বেড়েছে। বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এই বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন ব্যবসায়ীরা।’

মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে আসা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর সরঞ্জাম দ্রুত খালাস করে দেওয়া হবে বলেও জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। 

/এএম/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী