সীমান্ত এলাকা থেকে আটক প্রাইভেটকারে মিললো ৪ কেজি সোনা

বেনাপোল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫

যশোরের শার্শা সীমান্ত থেকে চার কেজি ওজনের ৩৫টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন- শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩২) ও একই থানার গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪৫)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ সন্দেহভাজন দুজনকে আটক করে। পরে প্রাইভেটকারটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখ ৩৫টি বার জব্দ করা হয়। যার ওজন চার কেজি এবং যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, শার্শা থানায় আটক আসামিদেরকে সোপর্দ করা হয়েছে এবং চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের