১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৪ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে অভিযানে ১০টি স্বর্ণের বারসহ আব্দুল হাদী (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে যাদবপুর সীমান্ত থেকে আব্দুল হাদীকে আটক করা হয়।

আটক আব্দুল হাদী যশোর জেলার শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে।

রাতে সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। যাদবপুর সীমান্তের পোড়াপাড়া কাঠ বাজার ও সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের কাছ থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় মহেশপুর থানায় মামলা ও জব্দ করা স্বর্ণ বারগুলো কোষাগারে জমা দেওয়া হয়েছে

/আরআর/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক