অপহরণের ৮ দিন পর অপহৃত উদ্ধার, গুলিবিদ্ধ অপহরণকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৮

অপহরণের ৮ দিন পর অপহৃত উদ্ধার, গুলিবিদ্ধ অপহরণকারী আটক ঝিনাইদহের মহেশপুর থেকে অপহরণের আট দিন পর আরিফুল ইসলাম (২৪) নামের এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অভিযানের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অপহরণকারী আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে শৈলকুপা উপজেলার হরিহরা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অপহরণকারী আশরাফুল একই উপজেলার নলখোলা গ্রামের বাসিন্দা। অপহৃত আরিফুল ইসলাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
ওসি জানান, ১০ ফেব্রুয়ারি আরিফুল ইসলামকে অপহরণ করা হয়। তারপর থেকে আরিফুলের পরিবারের কাছে অপহরণকারীরা আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অপহৃতের পরিবার বিষয়টি শৈলকুপা থানা পুলিশকে জানায়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ অপহরণকারীদের অবস্থান সম্পর্কে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত অপহরণকারী আশরাফুলকে থানায় নিয়ে আসার সময় হরিহরা ইটভাটা এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা অন্য অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলির সময় আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন। আহত আশরাফুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপায়, পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের