যশোরে ডায়রিয়ার প্রকোপ

ডায়রিয়া ওয়ার্ডে বেড পাঁচটি, রোগী ভর্তি ৭০ জন

যশোর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ২২:৩৯ আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২২:৩৯

গত কয়েকদিন ধরে যশোরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী-শিশু। গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। হঠাৎ করে রোগী বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণ ও বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ অবস্থায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে রোগীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নির্ধারিত শয্যা সংখ্যা পাঁচটি। বর্তমানে এই ওয়ার্ডে শয্যা ছাড়াও হাসপাতালের বারান্দা এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা।

ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন শাহাদাত হোসেন বলেন, ‘গত তিন-চার দিন ধরে বমি ও বারবার পাতলা পায়খানা হচ্ছিল। গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে কাজ হয়নি। বুধবার হাসপাতালে ভর্তি হয়েছি। এখন চিকিৎসা নিয়ে একটু ভালো আছি। তবে হাসপাতালে প্রচুর রোগী।’

গত কয়েকদিন ধরে গরম-ঠান্ডা আবহাওয়ার কারণে অসুস্থ হয়েছি উল্লেখ করে রবিউল আলম বলেন, ‘এর মধ্যে ইফতারে ভাজাপোড়া খেয়েছি। হয়তো এসব কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি। শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। এজন্য হাসপাতালে ভর্তি হই। কিন্তু এখনও দুর্বলতা কাটেনি।’

ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন শাবানা বেগম বলেন, ‘প্রথম রোজায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি। বাড়ি বসে চিকিৎসা নিয়ে কোনও লাভ হয়নি। সোমবার হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্তু রোগীর চাপে এখনও বেড পাইনি। তাই বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছি।’

জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দিলারা খাতুন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ রোগী ভর্তি হয়েছেন। পাঁচ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৭০ জন। এই অবস্থায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি।’

হাসপাতালের সহকারী অধ্যাপক পলাশ কুমার বিশ্বাস বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২৮ জন নারী, ৩১ জন পুরুষ ও ১৪ শিশু। লোকবল সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।’

ডায়রিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে অধ্যাপক পলাশ কুমার বিশ্বাস বলেন, ‘সবার আগে নিরাপদ পানি পান করতে হবে। খাবার গ্রহণে সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে রাস্তার খাবার, বাসি খাবার থেকে বিরত থাকবে। পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হলে পর্যাপ্ত খাবার স্যালাইন খেতে হবে, যাতে পানিশূন্যতা দেখা না দেয়। এর সঙ্গে ডাবের পানি, চিড়ার পানি, কাঁচাকলার তরকারি, থানকুনি পাতার রস খেতে হবে। শিশুদের বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার খাওয়াতে হবে।’

এই সময়ে আবহাওয়া পরিবর্তনজনিত কারণ ও বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানালেন যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গৌতম আচার্য্য। তিনি বলেন, ‘আক্রান্তদের মাঝে এখনও বড় ধরনের সমস্যা পাওয়া যায়নি। চিকিৎসাসেবায় সংকট নেই। তবে চিকিৎসক সংকট আছে। এর মাঝেও আমরা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরছেন।’

/এএম/
সম্পর্কিত
রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, ৬০ বছরেও বাড়েনি চিকিৎসক
পেটে গজ রেখেই সেলাইয়ের পাঁচ মাস পর মৃত্যু ওরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, পাঁচ মাসের সন্তানকে কীভাবে বাঁচাবো?
বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
সর্বশেষ খবর
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা