বিশ্ববিদ্যালয়ের হলে আটকে ৪ ঘণ্টা ধরে শিক্ষার্থীকে নির্যাতন

যশোর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ০২:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৩:৩০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হলে আটকে ইসমাইল হোসেন নামে এক শিক্ষার্থীকে চার ঘণ্টা ধরে নির্যাতন করা হয়েছে।

রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনায় জড়িত বলে জানিয়েছেন ইসমাইলের সহপাঠীরা। ইসমাইল হোসেন বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের চতুর্থ বর্ষের অনাবাসিক শিক্ষার্থী।

ইসমাইলের সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষার্থী দুপুর ২টার দিকে ইসমাইলকে ডেকে শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে নিয়ে যান। এরপর দুপুর ২টা থেকে ইফতারের আগ পর্যন্ত (সন্ধ্যা ৬টা) স্ট্যাম্প দিয়ে তাকে মারধর করা হয়। এক সহপাঠী বিষয়টি জানার পর আরও কয়েকজনকে জানান। পরে কৌশলে ইসমাইলকে উদ্ধার করেন সহপাঠীরা। সেইসঙ্গে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় অচেতন অবস্থায় ইসমাইলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সহপাঠীদের দাবি, পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে তাকে নির্যাতন করা হয়েছে। তবে কেন, কী কারণে চাঁদা দাবি করা হয়েছে, তা তারা জানাতে পারেননি।

যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হাসিবুর রহমান বলেন, ইসমাইলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলো দেখার পর পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ঘটনা জানার পর আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষ সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ওই কক্ষের শিক্ষার্থীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থী অভিযোগ দিলে মামলা করা হবে। সেইসঙ্গে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী
চাঁদাবাজ কারা জানালেন বিরোধীদলীয় নেতা
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী