বনরক্ষীদের ভয়ে নদীতে ঝাঁপ, ৫ দিনেও মেলেনি খোঁজ

মোংলা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ০৯:৫৪আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৯:৫৪

সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হয়েছিলেন দুই ভাই সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড়ো ভাই সাগর নাথসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছেন সাগর নাথের ছোট ভাই হিলটন নাথ। 

নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।

হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, ‘হিলটন মোংলা ইপিজেডের কর্মরত একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড়ো ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সঙ্গে মাছ ধরতে যান হিলটন। পরদিন শনিবার সকালে জানা যায়, সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগর নাথসহ বাকি দুজনকে বনরক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগরসহ অন্যরা জানান রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেন।

শনিবার থেকে পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে অনেক খোঁজাখু্জি করেও এখনও তার সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন মরে গেছে নাকি বেঁচে আছে তাও বলতে পারছেন না তারা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকারকালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ,  ও সাগর নাথ নামে তিন জেলেকে নৌকাসহ আটক করা হয়। এসময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। আটকদের সঙ্গে আর কেউ ছিল না।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানান মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছেন। তার সন্ধান পেতে সহায়তা চাইলে আমাদের বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি।’

নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ। জানি না আমার ছেলে বেঁচে আছে কিনা।’

/আরআর/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের