নারী উদ্যোক্তাদের উদ্যোগে চালু হচ্ছে হলিডে মার্কেট

যশোর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৮:০৮আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৮:০৮

নারী উদ্যোক্তাদের উদ্যোগে যশোরে হলিডে মার্কেটের যাত্রা শুরু হচ্ছে। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার খোলা থাকবে এই মার্কেট।

এতে সহযোগিতা করছে যশোর পৌরসভা। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নারী উদ্যোক্তাদের সংগঠন প্রিজম যুব উন্নয়ন সংস্থা।

সংবাদ সম্মেলনে প্রিজম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মুসলিমা খাতুন বলেন, যশোর পৌরসভার উদ্যোগে আগামী শুক্রবার (১৪ এপ্রিল) থেকে কারবালা পরিদর্শন বাংলো সড়কে প্রিজম হলিডে মার্কেট নামে এই মার্কেটের যাত্রা শুরু হবে। ওই দিন বেলা ১১টায় জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেট উদ্বোধন করবেন।

নারী উদ্যোক্তারা জানান, ঈদ সামনে রেখে তাদের হস্তশিল্প, পোশাক, প্রসাধনী, খাদ্যপণ্যসহ সৌখিন জিনিসপত্র ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। ফলে মধ্যস্বত্বভোগী না থাকায় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

মুসলিমা খাতুন বলেন, উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও প্রদর্শনীর জন্য প্রতি শুক্রবার ও শনিবার সবার জন্য মার্কেট খোলা থাকবে। এই উদ্যোগের মাধ্যমে কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার-প্রসার ঘটবে। ইতোমধ্যে প্রায় ৫০ জন উদ্যোক্তা স্টলের জন্য বুকিং দিয়েছেন। আপাতত ১০০টি স্টল দেবো আমরা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা শাহরিয়ার সিদ্দিকী পল্লী, আফরোজা ইয়াসমিন, জলি শারমিন, সাজিয়া সুলতানা মহুয়া, মাসুদা সিদ্দিকী, ঝুমুর বেগম ও বিনু আরা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
কয়টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় নগরবাসী
মার্কেটে উপচে পড়া ভিড়, কেনাবেচা নিয়ে ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি