আগুনে পুড়লো ৩০০ বিঘার ভুট্টা-পানের বরজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৩, ১০:১৪ আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১০:১৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে গেছে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পান বরজ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থানীয়রা জানান, খাদিমপুর-বানাত খাল, শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টা খেত থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মাঠে। এতে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পান বরজ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চুয়াডাঙ্গা থেকে দুই ইউনিট ও আলমডাঙ্গা থেকে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।

/আরআর/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক