মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৩, ১৩:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৩:১১

সাতক্ষীরার বাইপাস সড়কে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়ণপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারী (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন মাহমুদুর রহমান। তিনি বকচরা এলাকায় পৌঁছালে আরও দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল বারী ঘটনাস্থলেই নিহত হন। আর তার ছেলে রেজোয়ানকে অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। মাহমুদুরকে খুলনা মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, ময়নাতদন্ত শেষে  মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী