৮ মাসের সাজা, ছয় মাসের মাথায় কারাগারে মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ১৪:২০আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৪:২০

সাতক্ষীরা জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে পেটে ব্যথাজনিত অসুস্থতার কারণে রাত ১১টা ৩৪ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম রবিন্দ্র নাথ দে (৬৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত পরেশ নাথ দের ছেলে।

এর আগে তাদের বাড়ি ছিল কালীগঞ্জের বাতুয়ারডাঙ্গা গ্রামে। ব্যাংকের একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে ছিলেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাশেদুজাজামন জানান, পেটে ব্যথাজনিত অসুস্থতা নিয়ে বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, একটি চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত হয়ে বৃদ্ধ রবিন্দ্র নাথ দে ২০২২ সালের ২ নভেম্বর কারাগারে আসেন। বুধবার রাতে হঠাৎ তীব্র পেটের ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম