জমি নিয়ে বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ১৬:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৬:২১

মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল আলীম (৪০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মোহম্মদপুর গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ওই গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল গণির ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। আব্দুল আলীমের অংশ বিক্রি হয়ে গেলেও বৃহস্পতিবার শরিকদের মধ্যে জমি ভাগ হয়। সকালে জমিতে গেলে আগে থেকে প্রস্তুত প্রতিপক্ষ জমির বর্তমান মালিক ও তার চাচা একই এলাকার আবুল হোসেনের ছেলে খলিলুর রহমানের ওপর হামলা করে। আব্দুল আলীম বাধা দিলে তাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের মাঠের লোকজন ছুটে এসে আহত খলিলুর রহমানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালে পাঠানো হবে। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

/আরআর/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম