সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ২ শ্রমিকের

খুলনা প্রতিনিধি
০৬ মে ২০২৩, ২০:২৪আপডেট : ০৬ মে ২০২৩, ২০:২৪

খুলনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ মে) দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর খালিশপুর এলাকার ১৯নং সড়কে লাল হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। তারা হলেন- নাজির ও সাদ্দাম।

খালিশপুর থানার ওসি মনির উল গিয়াস বলেন, দুপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খুলতে তারা সেখানে নামেন। কিছুক্ষণ পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার করেন। তাদের সঙ্গে থাকা আরও এক শ্রমিক আহত হয়েছেন। তিনি সুস্থ হলে ঘটনা সম্পর্কে জানা যাবে।

খালিশপুর থানার এসআই মাসুদ রানা বলেন, শনিবার সকালে ওই শ্রমিকরা খালিশপুর শিশুপার্ক এলাকার ১৯নং রোড ১৩নং প্লটের তাইজুল ইসলামের বাড়িতে কাজ করতে আসেন। দুপুরের দিকে ট্যাংকে নামেন। সেখানে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় তারা জ্ঞান হারিয়ে ফেলেন। লাশ দুটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী