পক্ষপাতহীন নির্বাচন উপহার দিতে চেষ্টা করে যাচ্ছি: ইসি হাবিব

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৬:২২আপডেট : ০৮ মে ২০২৩, ১৬:৩০

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক। অবাধ, নিরপেক্ষ এবং পক্ষপাতহীন নির্বাচন জাতিকে উপহার দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সামনে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহীর সিটি নির্বাচন। সবার সহযোগিতায় খুলনা শহরকে পোস্টারমুক্ত করেছি। এবার পাঁচ সিটিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই।’

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র সবই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সুনিশ্চিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য আমাদের আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করতে হবে।’ 

তিনি বলেন, ‘আমরা এমন কোনও কাজ করিনি যা সমাজে নেগেটিভ বার্তা বয়ে আনবে। সিটি করপোরেশন নির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে। সেখানে কাজ আগেই শুরু হয়েছে। কিছু অনিয়ম হয়েছে। আপনাদের (মিডিয়া) মাধ্যমে জানতে পেরেছি। আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি।’

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। সভায় জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী