প্রাইভেটকার থেকে পালাচ্ছিলেন দুই যুবক, ধরে তল্লাশি করে পাওয়া গেলো ২ কেজি সোনা

বেনাপোল প্রতিনিধি
১০ মে ২০২৩, ১৭:৫৮আপডেট : ১০ মে ২০২৩, ১৭:৫৮

যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি। একইসঙ্গে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি দল বেনাপোল বন্দর থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে সোনা উদ্ধার ও পাচারকারীকে আটক করে।

আটক দুই পাচারকারী হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলু রহমান (৩৬)।

বিজিবি জানায়, গোপন তথ্যে তারা জানতে পারেন, শার্শার পাচভুলোট সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান পাচার হবে। এরপর বিজিবি ওই সীমান্তে নজরদারি বাড়ায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের ধরেন। ক্যাম্পে এনে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, পাচারকারীদের শার্শা থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার করা সোনা সরকারের কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের