প্রেমিককে সঙ্গে নিয়ে অভিনব কায়দায় স্বামীকে হত্যা করলেন স্ত্রী

যশোর প্রতিনিধি
১০ মে ২০২৩, ১৮:৩৩আপডেট : ১০ মে ২০২৩, ১৯:০৯

যশোরের ওষুধ ব্যবসায়ী জহির হাসান গাজী (৪২) স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হয়েছেন বলে দাবি করছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী বেগম (৩৩) ও তার প্রেমিক রবিউল ইসলাম সরদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

বুধবার (১০ মে) দুপুরে এক ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জহির হাসানের অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে যশোর শহরের বকচর হুশতলার ভাড়া বাসায় যায় পুলিশ। তখন বিছানায় লাশ পড়ে ছিল। বাঁ হাতের শিরায় কালো দাগ দেখে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একইসঙ্গে হত্যাকাণ্ড সন্দেহে তার স্ত্রী শেফালীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। একপর্যায়ে শেফালী হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, প্রেমের বিষয়টি ধরা পড়ায় রবিউলের সহায়তায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ক্লিনিকে আয়া হিসেবে কর্মরত শেফালী প্রথমে তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর আগে থেকে সংগৃহীত মোবাইল ফোনের ব্যাটারির ভেতরের গুঁড়ো অ্যাসিড পানিতে ভিজিয়ে বানানো তরল পদার্থ স্বামীর বাঁ হাতের শিরায় পুশ করেন। এতে তার মৃত্যু হয়। তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় জড়িত রবিউল ইসলাম সরদারকেও আটক করেছে র‌্যাব। আজ দুপুরে যশোর শহরের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তাদের দুজনকেই নিহতের ভাই গাজী শাহনেওয়াজের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের