অবশেষে গ্যাস নিয়ে মোংলা বন্দরে বিদেশি দুই জাহাজ

মোংলা প্রতিনিধি
১৫ মে ২০২৩, ১৪:৩০আপডেট : ১৫ মে ২০২৩, ১৪:৩০

দুর্যোগ কেটে যাওয়ায় অবশেষে গ্যাস নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে প্রবেশ করেছে গ্যাসবাহী বিদেশি দুই জাহাজ। সোমবার (১৫ মে) সকাল ৯টায় জাহাজ দুটি বন্দরে প্রবেশ করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এই বন্দরে চার নম্বর সতর্ক সংকেত থাকায় জাহাজ দুটি ভিড়তে পারেনি। ঝুঁকি এড়াতে বন্দর এলাকার বাইরে হিরণ পয়েন্টে অবস্থান করছিল। দুর্যোগ কেটে যাওয়ায় আবহাওয়া অফিস থেকে সব সংকেত তুলে নিয়েছে। ফলে ভিয়েতনাম পতাকাবাহী ‘ওশানস -৯’ ও মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘ইকো গ্যালাক্সি’ বন্দরে প্রবেশ করে আমদানি করা গ্যাস খালাস করে। 

আরও পড়ুন:  মোংলায় ভিড়তে পারছে না ২ বিদেশি জাহাজ

ওশানস-৯ জাহাজটি বন্দর এলাকায় যমুনা এলপিজিতে এবং ইকো গ্যালাক্সি জাহাজের গ্যাস পেট্রোম্যাক্স এলপিজিতে খালাস করছে। জাহাজ দুটি মঙ্গলবার (১৬ মে) সকালে মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।

এছাড়া বন্দরে অবস্থানরত অন্য জাহাজের পণ্য ওঠানামার কাজও স্বাভাবিকভাবে চলছে। নিরাপদ আশ্রয়ে থাকা নৌবাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধ জাহাজও জেটি ত্যাগ করে তাদের গন্তব্যে ফিরে গেছে বলে জানান এই কর্মকর্তা।

/আরআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের