ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
২১ মে ২০২৩, ১২:১২আপডেট : ২১ মে ২০২৩, ১২:১২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যানের দাবি, তিনি ঝড়ে রাস্তার উপর পড়া গাছ কাটছেন।

সরেজমিনে শুক্রবার বিকালে দেখা যায়, উপজেলার কোলা ইউনিয়নের পারিয়াট গ্রাম এলাকায় রাস্তার দুপাশের প্রায় ১০টি গাছ কাটছেন শ্রমিকরা। ছোট-বড় মিলে প্রায় ১০টি গাছ কেটেছেন দুই দিনে। 
এ সময় গাছ কাটার স্থানে মোটরসাইকেলে আসেন মাসুদ নামের এক ব্যক্তি। গাছ কাটার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

ঘটনাস্থলে সাংবাদিকের অবস্থান টের পেয়ে ইউএনওকে ফোনে গাছ কাটার বিষয়টি জানান চেয়ারম্যান। গাছ কাটতে আসা শ্রমিকরা জানান, বৃহস্পতিবার থেকে তারা পারিয়াট এলাকায় গাছ কাটছেন। এ পর্যন্ত প্রায় ১০টি গাছ কেটেছেন। চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ তাদের দিয়ে গাছগুলো কাটাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বৃদ্ধ জানান, গত দুই দিন ধরে চেয়ারম্যানের লোকজন দাঁড়িয়ে থেকে গাছগুলো কাটাচ্ছেন। এগুলো সরকারিভাবে কাটা হচ্ছে কিনা তা তিনি জানেন না।

এ ব্যাপারে চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, বৃহস্পতিবার থেকে তিনি ঝড়ে পড়া গাছগুলো কাটছেন। ভালো গাছ একটাও কাটা হচ্ছে না। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। 

গত দুই দিন ধরে গাছ কাটা হলেও আধা ঘণ্টা আগে ইউএনওকে জানিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জানিয়েছেন। গাছ কাটার পর এগুলো নিলাম করা হবে।

কোলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শাজাহান আলী জানান, চেয়ারম্যান তাকে ঝড়ে পড়া গাছ কাটার কথা জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, ‘কিছুক্ষণ আগে চেয়ারম্যান গাছের ডাল কাটার ব্যাপারটি জানিয়েছেন। এর আগে তিনি এ ব্যাপারে কিছুই জানাননি।’

ডাল নয় কয়েকটি গাছ কাটার অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘শুধু গাছের ডাল কাটার ব্যাপারে জানিয়েছেন। এ ব্যাপারে তার কাছ থেকে ব্যাখা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
খাল খননের অজুহাতে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাস্তার জন্য কাটা হলো ৩০টি গাছ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ