অভিযানে যাওয়ার পর র‍্যাবের ওপর হামলা, এক সদস্য গুরুতর আহত

মেহেরপুর প্রতিনিধি
৩০ মে ২০২৩, ২১:৫৭আপডেট : ৩০ মে ২০২৩, ২১:৫৭

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে উত্তম কুমার নামের এক র‍্যাব সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একইসঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে সাইদ ওরফে সুইট হোসেন নামের এক অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। র‌্যাব-১২-এর গাংনী ক্যাম্প কমান্ডার গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি সিভিল দল সীমান্তবর্তী ওই গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উত্তম কুমার গুরুতর আহত হন। আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা গুলি চালায়।  ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্যকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে আটক মাদক ব্যবসায়ীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে র‍্যাব। তাকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিক্যালে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবির হোসেন।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম