‘একমাত্র জিয়াউর রহমানই পাকিস্তানি বাহিনীর সামনে বিদ্রোহ করেছিলেন’

যশোর প্রতিনিধি 
০১ জুন ২০২৩, ১৮:৩২আপডেট : ০১ জুন ২০২৩, ১৮:৫০

সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আইন করেন বা সংবিধানে যা লেখেন না কেন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। দেশের স্বাধীনতার জন্য একমাত্র জিয়াউর রহমানই পাকিস্তান বাহিনীর সামনে বিদ্রোহ করেছিলেন। ওই সময় সাহসী বহু সেনা ও রাজনৈতিক নেতা ছিলেন, কিন্তু কেউ কিছু বলেননি।’

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বারবার হেরেছে এবং হারবে। তারা এটা জানে বলেই কায়দা করে ইলেকশন করতে চায়।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, লেখক গবেষক বেনজীন খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মুনিরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী