আবাসিক হোটেল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
১১ জুন ২০২৩, ২০:১০আপডেট : ১১ জুন ২০২৩, ২০:১০

মেহেরপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রবিবার (১১ জুন) বিকাল ৫টার দিকে হোটেলের ৪০২ নম্বর রুম থেকে দুর্গন্ধ বের হলে মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা তাকে শনাক্ত করেন। নিহত অটোচালক সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পারিবার সূত্রে জানা গেছে, আব্দুর রহমান ৯ জুন বিকাল ৩টা থেকে নিখোঁজ ছিলেন। অনেক জায়গায় খোঁজ করে  তাকে পাওয়া যায়নি। পরিবার থেকে মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার অটো ছিনতাইয়ের জন্য তাকে কৌশলে হোটেলে ডেকে হত্যা করতে পারে। পুলিশের একাধিক টিম তদন্তের জন্য মাঠে নেমেছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী