খুলনা সিটি নির্বাচন

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন

খুলনা প্রতিনিধি
১২ জুন ২০২৩, ০৯:৪৭আপডেট : ১২ জুন ২০২৩, ১০:২৯

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এর আগে থেকেই ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

সকাল ৭টা ৪০ মিনিটে খুলনা নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল গার্লস হাই স্কুল কেন্দ্রে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। সে সময়ই তৈরি হয়েছে ভোটারদের দীর্ঘ লাইন।

এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন মারুফা বেগম। তিনি বলেন, ‘সকালে ভোট দিতে এসেছি। এ সময় ভিড় একটু কম থাকে।’

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ভোটার লতিফা বেগম বলেন, ‘সারাদিন অনেক কাজ থাকে। তাই সকালেই ভোট দিতে এসেছি।’ এই কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৯৪ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ১ হাজার ৭০৩ জন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিলয় মল্লিক জানান, কেন্দ্রে ভোট পড়েছে ৫ দশমিক ৫১ শতাংশ। 

১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল গার্লস স্কুল পুরুষ কেন্দ্রে প্রথম ঘণ্টায় ১২০ ভোট পড়েছে। প্রিজাইডিং অফিসার তন্ময় বসু জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৩২২ জন। ভাট কাস্টিং হার ৫ দশমিক ১৬ শতাংশ। 

১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল গার্লস স্কুল মহিলা কেন্দ্রে প্রথম ঘণ্টার ১০৬ ভোট পড়েছে। প্রিজাইডিং অফিসার এমএ কুদ্দুস জানান, এখানে মোট ভোটার ২ হাজার ২৯৯ জন। কাস্টিং হার ৪ দশমিক ৬১ শতাংশ।

খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এই সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক। 

এ ছাড়া ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুই জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, খুলনার প্রতিটি ভোটকক্ষে একটি ও কেন্দ্রের সুবিধাজনক স্থানে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলো মোট ২ হাজার ৩১০টি ক্যামেরার আওতায় রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের