কালীগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ০৩:৩০আপডেট : ১৯ জুন ২০২৩, ০৪:০৩

ঝিনাইদহের কালীগঞ্জে ফাতেমা প্রা. হাসপাতালে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন (২৯) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ খবর জানাজানি হলে রবিবার (১৮ জুন) সকালে ফাতেমা প্রা. হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ হাবিব। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

মরিয়ম খাতুন উপজেলার কমলাপুর গ্রামের ইব্রাহীম মন্ডলের মেয়ে। রাব্বি হাসান (১০) ও দেড় বছর বয়সী রাফি হোসেন নামে দুটি সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ পেটেব্যথা অনুভব করেন মরিয়ম খাতুন। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন জরায়ুতে টিউমার হয়েছে। চিকিৎসা করাতে আসেন বাবার বাড়ি কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে। এ বছরের ২৩ ফেব্রুয়ারি তার বাবা ইব্রাহীম মন্ডল তাকে নিয়ে যান ফাতেমা প্রা. হাসপাতালে। সেখানকার চিকিৎসক ডা. আসলাম হোসেন বিভিন্ন পরীক্ষা করে জানান অপারেশন করাতে হবে।

অপারেশন করার পর বাড়ি চলে যান মরিয়ম খাতুন। এরপর প্রায়ই পেটে ব্যথা অনুভব করতে থাকেন তিনি। দুই মাস আগে একই স্থানে ব্যথা বাড়তে থাকলে আবারও ফাতেমা প্রা. হাসপাতালে নেওয়া হয় তাকে। ফাতেমা প্রা. হাসপাতালের মালিক ইকরামুল হোসেনের ছোট ভাই এনামুল হোসেন পুনরায় একই স্থানে অপারেশন করেন। গত ১৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মরিয়ম খাতুন।

মরিয়মের বাবা ইব্রাহীম মন্ডল অভিযোগ করে বলেন, তার মেয়ের একই স্থানে তিনবার অপারেশন করা হয়েছে। অপারেশন করলেও সেখানে কোনও সেলাই দেওয়া হয়নি। তার মেয়ের হিস্টোপ্যাথলজি রিপোর্ট এখনও তাদের দেয়নি ফাতেমা প্রা. হাসপাতালের মালিক। তার মেয়ে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেছে।

এ ব্যাপারে সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে ডা. আসলাম হোসেন মুঠোফোনে বলেন, অফিসের কাজে ব্যস্ত আছি। পরে কথা বলবো।

ফাতেমা প্রা. হাসপাতালের মালিক ইকরামুল হোসেন সব অভিযোগ অস্বীকার করে জানান, তারা যে অভিযোগ করছেন, সব মিথ্যা।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে স্বাস্থ্যহানি ঘটানোয় ফাতেমা প্রা. হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের