পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ১৮:২৮আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৮:২৮

যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে হোসাইন সরদার (৮) ও নূর আবরার (১ বছর ৬ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

হোসাইন সরদার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে এবং নূর আবরার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে।

হোসাইনের বাবা আকরাম সরদার জানান, তার দুই ছেলে হাসান (১০) এবং হোসাইন দুপুর ১টার দিকে নতুন খনন করা বাড়ির পুকুরে গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে হোসাইন পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। হাসান বাড়িতে এসে খবর দিলে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নূর আবরারের বাবা নূর জামান জানান, নূর আবরার কেবল হাঁটতে শিখেছে। দুপুরে সে বাড়ির উঠানে খেলছিল। তার মা এ সময় রান্না করছিলেন। দুপুর দেড়টার দিকে নূর আবরারকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। পরে তাকে পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের