নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ১৬:৪২আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৬:৪২

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তাকে পাটকেলঘাটা এলাকার নগরঘাটা থেকে গ্রেফতার করা হয়।

গত ৯ জুলাই ঘটনাটি ঘটে। অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মাণশ্রমিক। ভুক্তভোগী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে সাতক্ষীরা শহরে থাকেন।

ভুক্তভোগীর বরাতে পুলিশ জানিয়েছে, নৃত্যশিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকেন ওই নারী। সেই সূত্র ধরে কিছুদিন আগে আকাশের সঙ্গে তার পরিচয়। ঘটনার দিন ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মোবাইল ফোনে ওই নারীকে জানায় আকাশ। পরে কথামতো ঘটনাস্থলে গেলে তাকে তিন জন মিলে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করে। এরপর ওই নারীকে ব্লাকমেইল করছে। বুধবার রাতে ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে পাটকেলঘাটা থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেন ওই নারী।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, এই ঘটনায় ওই নারী মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে আসামি আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে