সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথের প্রেস যাচ্ছে জাদুঘরে

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ২০:২২আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২১:৪০

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন প্রেসটি হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০ লাখ টাকা এবং বংশধরের দুই জনের চাকরির বিনিময়ে এই স্বত্ব হস্তান্তর চুক্তিপত্রে স্বাক্ষর করেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী শ্রীমতি গীতা মজুমদার। আর জাদুঘরের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

চুক্তিপত্রে ১ নম্বর সাক্ষীর সাক্ষর দেন কাঙাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার এবং দ্বিতীয় সাক্ষী ছিলেন সাংবাদিক কে এম আর শাহীন। প্রেসটি আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তুভিটা থেকে কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে নিয়ে আসা হবে।

বিষয়টি নিশ্চিত করে মো. কামরুজ্জামান বলেন, ‘গত শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নবনির্মিত বোর্ড সভাকক্ষে চুক্তিনামায় স্বাক্ষর হয়। আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসটি বাস্তুভিটা থেকে কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে নিয়ে আসা হবে।’

কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ বলেন, ‘২০১৭ সালে স্মৃতি জাদুঘরটি চালু হলেও প্রেসটি এখনও কাঙাল হরিনাথের বাস্তুভিটায় রয়েছে। দর্শনার্থীরা এসেই আগে প্রেসটি দেখতে চান। নানা জটিলতার অবসান ঘটিয়ে এর স্বত্ত্ব হস্তান্তর করছেন বংশধরেরা।’

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর

এ ব্যাপারে দীপঙ্কর মজুমদার বলেন, ‘২০ লাখ টাকার চেক ও দুই জনের চাকরির বিনিময়ে আমার মা প্রেসটি হস্তান্তরের চুক্তিনামায় স্বাক্ষর করেছেন। চেকটি হাতে পেয়েছি আমরা। এর বিনিময়ে খুশি আমরা।’

উল্লেখ্য, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ হরিনাথ মজুমদার; যিনি কাঙাল হরিনাথ নামে অধিক পরিচিত। জন্ম ১৮৩৩ সালের ২২ জুলাই। মৃত্যুবরণ করেন ১৮৯৬ সালের ১৬ এপ্রিল। হরিনাথ মজুমদার ঊনবিংশ শতাব্দীর বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। বাউল সংগীতেরও অন্যতম পথিকৃৎ। তিনি ফকির চাঁদ বাউল নামেও পরিচিত। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্য প্রসিদ্ধ। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর কুষ্টিয়ায় তার স্মরণে ‘কাঙাল হরিনাথ জাদুঘর’ প্রতিষ্ঠা করে। তৎকালীন ব্রিটিশ ভারতের নদীয়া জেলা বর্তমান কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে