যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্তের মৃত্যু

যশোর প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ১৪:২৭আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৪:৪১

যশোর কেন্দ্রীয় কারাগারে তোরাব আলী শেখ (৫৭) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুলাই) রাতে তার মৃত্যু হয়।

নিহত তোরাব মাগুরার শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুরাইয়া আক্তার জানান, মাগুরা জেলা দায়রা জজ আদালতে একটি হত্যা মামলায় তোরাবকে ২০০৫ সালের ৩০ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে দেশের বিভিন্ন কারাগারে ছিলেন তোরাব। ২০২০ সালে ১৬ নভেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রবিবার রাত ১টা ২৫ মিনিটে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়। তাকে ওই রাতেই যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পরে তার মৃত্যু হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আসিফ আল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/আরআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী