চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের ভিডিও করার সময় ধাক্কা লেগে মৃত্যু

পাবনা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ০০:৩৪আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০০:৩৪

চলন্ত ট্রেনের দরজায় ঝুলে থেকে মোবাইলে ভিডিও ধারণের সময় ইনজামাম হোসেন (১৭) নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ইনজামাম হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তঃনগর বেনোপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছিল ইমজামাম। পথিমধ্যে পাকশী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের দরজায় ঝুলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিডিও ধারণ করছিল। এমন সময় খেয়াল না করায় রেললাইনের সিগন্যালের খুঁটিতে আঘাত লেগে ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই হারুনুজ্জামান রুমেল বলেন, তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের