বেনাপোলে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

বেনাপোল প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৩:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩:৫৩

যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২ আগস্ট ) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট সড়কের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আনিকা বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, স্কুলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে করে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মোড় ঘুরে প্রধান সড়কে উঠছিল আনিকা। এ সময় ভারতে রপ্তানিকৃত একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয় তাকে। আহত অবস্থায় আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ওই স্কুলছাত্রী নিহত হয়েছে। ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের