বিসিকের উপ-ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ১২:১৩আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১২:১৩

মেহেরপুরে বিসিকের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর (৫৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) সকালে বিসিকের সীমানা প্রাচীরের সঙ্গে পুকুরের পাশে একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়।

পুলিশ জানায়, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী সীমানার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করে। তবে কীভাবে কি হয়েছে সেটি জানা যায়নি এখনও।

মেহেরপুর বিসিক সূত্রে জানা গেছে, শামসুজ্জামান মিঠু এর আগে চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত জুলাই মাসের ১১ তারিখে প্রমোশন পেয়ে মেহেরপুরে উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের