তিন দিন ধরে নিখোঁজ ৪ চিকিৎসক

খুলনা প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ১২:১৮আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১২:১৮

খুলনার চার চিকিৎসক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। অভিযোগ উঠেছে, সিআইডি তাদের আটক করে ঢাকায় নিয়ে গেছে। কিন্তু এ নিয়ে কিছুই নিশ্চিত করেনি আইনশৃঙ্খলার তদন্ত সংস্থাটি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক পরিবার ও সহকর্মীরা।

এ অবস্থায় নিখোঁজ চিকিৎসকদের সন্ধান চেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা। রবিবার (২০ আগস্ট) রাতে পুলিশ কমিশনারকে এ চিঠি দেওয়া হয়েছে।

নিখোঁজ চিকিৎসকরা হলেন ডা. লুইস সৌরভ সরকার, ডা. নাদিয়া মেহজাবিন তৃষা, ডা. মুত্তাহিন হাসান লামিয়া ও ডা. শর্মিষ্ঠা সাহা।

বিএমএ খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন,  ৭২ ঘণ্টা পর্যন্ত চার চিকিৎসক নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়ে কোনও তথ্য দিচ্ছে না। এর মধ্যে নারী চিকিৎসকদের দুগ্ধপোষ্য শিশু রয়েছে। তিন দিন ধরে মাকে না পেয়ে বাচ্চাগুলো কাঁদছে, তাদের খাওয়া-দাওয়া বন্ধ।

তিনি বলেন, এ অবস্থায় পরিবার এবং অন্য চিকিৎসকরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দ্রুত তাদের সন্ধান চাই।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট সকালে খুলনা মেডিক্যাল কলেজে একটি ভর্তি কোচিংয়ের শিক্ষক ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে আটক করে সিআইডি। খুলনা সদর থানা পুলিশের ওসি হাসান আল মামুন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

পরদিন জানা যায়, ১৮ আগস্ট রাতে আরও দুই চিকিৎসক ডা. লুইস সৌরভ সরকার, ডা. নাদিয়া মেহজাবিন তৃষা এবং ১৯ আগস্ট সকাল থেকে আরও দুই জন চিকিৎসক ডা. মুত্তাহিন হাসান লামিয়া ও ডা. শর্মিষ্ঠা সাহা নিখোঁজ রয়েছেন। তাদেরও সিআইডি আটক করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হচ্ছে।

তবে সিআইডির পক্ষ থেকে এ বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। গত দুই দিন সিআইডি সদরদফতরে কয়েক দফায় যোগাযোগ করা হলেও এই বিষয়ে কেউই মুখ খুলছে না।

/এফআর/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম