৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা

খুলনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ২৩:১৫আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২৩:১৫

তিন দফা দাবি ৩১ আগস্টের মধ্যে বাস্তবায়ন না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে খুলনা জেলা পেট্রল পাম্প মালিক সমিতি।

বুধবার (২৩ আগস্ট) রাত ৮টায় খুলনা নিউমার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভায় এই সমর্থন জানায় পেট্রল পাম্প মালিক সমিতি। জেলা পেট্রল পাম্প মালিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস এবং প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন। 

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পেট্রল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবহান, সহসভাপতি মইবুল হাসান ও কোষাধ্যক্ষ এসএম মুরাদ উজ্জামান প্রমুখ।

তাদের দাবিগুলো হলো জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির ইকোনোমিক লাইফ ৫০ বছর নির্ধারণ করতে হবে। জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫০ শতাংশ করতে হবে। জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস বলেন, ‌‘এই তিনটি দাবি দীর্ঘদিনের। কিন্তু সরকার মানছে না। আগে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কমিশন বাড়ানো হতো। কিন্তু এবার তেলের দাম বাড়লেও কমিশন বাড়েনি। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবিগুলো মানা না হলে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করা হবে।’

/এএম/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী