শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারী আলাউদ্দিন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫২

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসী হত্যার উদ্দেশে আগ্নেয়াস্ত্র ও হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই  হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক তিনটি মামলা রুজু হয়। 

তিনি বলেন, মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর আদালত উক্ত হামলার সঙ্গে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেন। গ্রেফতার আসামি আলাউদ্দিন এ হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আসামি আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। তাকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে ১৬ বছরের সাজা প্রদান করা হয়। এই আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরে র‌্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলাউদ্দিনের অবস্থান নিশ্চিত হয়। আজ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় আলাউদ্দিন আত্মগোপনে আছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের