ভাতিজাকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেলো চাচারও

যশোর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫০

দেড় বছর বয়সী ভাতিজা ইউসুফকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় চাচা আমিরুল ইসলামও (৫৫) মারা গেছেন। এর মধ্যে চাচা ঘটনাস্থলে এবং ভাতিজা হাসপাতালে যাওয়ার পথে মারা যান।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর সদরের ধোপাখোলা রেল ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।

আরবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুর রহমান বলেন, ধোপাখোলা গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল তার ছোট ভাইয়ের ছেলে ইউসুফকে কোলে নিয়ে সকালে বের হন। এরপর তিনি ভাতিজাকে রেল ব্রিজের ধারে বসিয়ে পাশের জলাশয় থেকে শামুক তুলছিলেন। হঠাৎ বেনাপোল থেকে যশোরমুখী একটি ট্রেন আসতে দেখে তিনি শিশুটিকে রক্ষা করতে যান। ওই সময় শিশুটি তার কোল থেকে নিচে পড়ে যায় এবং ট্রেনের ধাক্কায় আমিরুল ঘটনাস্থলে মারা যান।

যশোর রেল পুলিশের এসআই তরিকুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেসের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা গেছেন। আহত এক শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বয়স্ক ব্যক্তির মরদেহ ঘটনাস্থলে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের