ড. ইউনূসের পক্ষে বিবৃতি কেনা হয়েছে: হানিফ 

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘একটি স্বাধীন রাষ্ট্রে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা বিচারাধীন আছে। অন্যকোনও দেশের নাগরিক বা কর্মকর্তা সেই বিচার নিয়ে কোনও কথা বলতে পারেন না। এটা সরাসরি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। যেসব ব্যক্তি এসব বিবৃতি দিয়েছেন, তারা এই বিচার সম্পর্কে কিছুই জানেন না।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জটিল রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, ‘আমাদের দেশের জনগণ মনে করে, এসব বিবৃতি অর্থ দিয়ে কেনা হয়েছে। ড. ইউনূসের নামে যে মামলা হয়েছে, সেটা তারই অধীনে কাজ করা লোকজন। তাদের ন্যায্য পাওয়া বুঝে পাওয়ার জন্য শ্রম আদালতে মামলা করেছেন। সেই মামলার বিচারকাজ চলছে। এটা না বুঝে যারা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সরকারকে চাপে ফেলে এই বিচারকাজ বন্ধ করার উদ্দেশে টাকার বিনিময়ে বিবৃতি কেনা হয়েছে।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলেরা সবসময় বলেন, সরকারের সঙ্গে জনগণ নেই, দেশের জনগণ সব তাদের সঙ্গে আছে। তাহলে এত দিন তাঁরা সরকারবিরোধী আন্দোলন করে সফলতা পাননি কেন? এখন আন্দোলনে ব্যর্থ হয়ে তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। তবে কোনও বিদেশি প্রভু এই দেশের ক্ষমতা পরিবর্তন করতে পারবেন না। এই দেশের ক্ষমতার উৎস জনগণ, তারা চাইলেই ক্ষমতার পরিবর্তন হবে।’

এ সময় কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের